ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল হাইব্রিড সিস্টেমের মাধ্যমে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ইমরান আহমেদ। সভায় জানানো হয়, ২০২৩ সালের সমাপ্ত বছরে ১৪৩.১০ মিলিয়ন টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে। সভায় ৬ শতাংশ হারে নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।—বিজ্ঞপ্তি
ইউনাইটেড ফাইন্যান্সের ৩৫তম এজিএম অনুষ্ঠিত
ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল হাইব্রিড সিস্টেমের মাধ্যমে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।










