তামিলনাড়ুর অত্যাধুনিক কারখানায় স্পোর্টস ইউটিলিটি গাড়ি এক্সটারের উৎপাদন শুরু করেছে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা হুন্দাই। সম্প্রতি কোম্পানির এক বিবৃতি সূত্রে এ তথ্য জানা গেছে। খবর দি ইকোনমিক টাইমস।
হুন্দাই মোটর ইন্ডিয়া লিমিটেড (এইচএমআইএল) কারখানাটি চেন্নাই থেকে প্রায় ৪৫ কিলোমিটার পশ্চিমে শ্রীপেরামবুদুরে অবস্থিত। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী উনসু কিম বলেন, ‘হুন্দাইয়ে আমরা পণ্যের উৎকর্ষ অর্জনের মাধ্যমে সবসময় শিল্পের সেরা উৎপাদন পদ্ধতি বাছাই করি। এর মাধ্যমে আমাদের গ্রাহকের আনন্দদায়ক অনুভূতি নিশ্চিত হয়।’
আগামী ১০ জুলাই কোম্পানিটি এক্সটার মডেলটি উন্মোচন করবে। গাড়িটিতে থাকবে স্মার্ট বৈদ্যুতিক ছাদ, ডুয়াল ক্যামেরাবিশিষ্ট ড্যাশক্যাম। ড্যাশক্যাম গাড়ির দুর্ঘটনার ছবি তুলতে পারে দ্রুতসময়ে। এছাড়া দ্রুত চলার সময় আঘাত বা ধাক্কার ছবি তুলে পুলিশকে পাঠাতেও সক্ষম এ ক্যামেরা। মডেলটি ৬০টির বেশি বৈশিষ্ট্য যুক্ত করা প্রথম মাইক্রো-এসইউভি। গাড়ি নির্মাতাটির এ পর্যায়ের গাড়ির ১২টি মডেল রয়েছে।
ভারতজুড়ে ১ হাজার ৩৪৮টি বিক্রয় ও ১ হাজার ৫১৫টি পরিষেবা কেন্দ্র রয়েছে কোম্পানিটির।










