চায়না মডেল ৩ ও মডেল ওয়াই গাড়ির দাম কমিয়েছে টেসলা। নতুন চায়না মডেল ৩-এর দাম ২ লাখ ৪৫ হাজার ৯০০ ইউয়ান ও মডেল ওয়াইয়ের দাম ২ লাখ ৫৮ হাজার ৯০০ ইউয়ান পর্যন্ত কমানো হয়েছে। গতকাল টেসলার ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এছাড়া দীর্ঘ রুটের চায়না মডেল ওয়াইয়ের দাম ২ লাখ ৯৯ হাজার ৯০০ ইউয়ান পর্যন্ত কমানো হয়েছে। রয়টার্স