এ উপলক্ষে গতকাল ঢাকার আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় র‌্যাফল ড্রয়ের মাধ্যমে রমজানে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আইএফআইসি ব্যাংকে রেমিট্যান্স গ্রহণকারী তিনজন গ্রাহককে বিজয়ী নির্বাচিত করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার অ্যান্ড ক্যামলকো মো. মনিতুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মো. রফিকুল ইসলাম, চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস হেলাল আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘রেমিট্যান্স আনুন, পুরস্কার জিতুন’-এ স্লোগানে রমজানজুড়ে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে দেশব্যাপী আইএফআইসি ব্যাংকে রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকরা পেয়েছেন নিশ্চিত উপহার। এছাড়া শিগগিরই নির্বাচিত তিনজন বিজয়ীর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে।