প্রাইম ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানায়। সম্প্রতি ঢাকায় কার হাউজ ইমপোর্টস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা কার হাউজ ইমপোর্টস থেকে গাড়ি সার্ভিসিংয়ের ক্ষেত্রে বিশেষ ও এক্সক্লুসিভ সেবা সুবিধা উপভোগ করতে পারবেন। ব্যাংকটির গ্রাহকদের জন্য উন্নত মানের লাইফস্টাইল সুবিধা সম্প্রসারণ এবং মূল্য সংযোজনমূলক সেবা প্রদানের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং কার হাউজ ইমপোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচএম অভিক আনোয়ার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি), সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী; কার হাউজ ইমপোর্টসের পরিচালক সাব্বির আওলাদ, মহাব্যবস্থাপক (জিএম) মো. রাশেদুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংক জানায়, শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য আরো উন্নত সেবা নিশ্চিত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এ চুক্তি সম্পাদিত হয়েছে।










