কোরবানির পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের লেনদেন সহজ ও নিরাপদ করতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে স্মার্ট বুথ স্থাপন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। গতকাল বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের (পিএসডি) পরিচালক মো. মোতাছিম বিল্লাহ প্রধান অতিথি হিসেবে স্মার্ট বুথ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংকের এএমডি মো. নুরুল হাসনাত। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের (পিএসডি) অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, আইএফআইসি ব্যাংকের ডিএমডি মো. রফিকুল ইসলাম, হেড অব অপারেশনস হেলাল আহমেদসহ অন্য কর্মকর্তারা।
কোরবানির পশুর হাটে আইএফআইসি ব্যাংকের স্মার্ট বুথ
কোরবানির পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের লেনদেন সহজ ও নিরাপদ করতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে স্মার্ট বুথ স্থাপন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।










