সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ও মানা বে ওয়াটার পার্কের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায় লংকাবাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা মানা বে ওয়াটার পার্ক থেকে এন্ট্রি টিকিটে ২০% ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস খোরশেদ আলম এবং মানা বে ওয়াটার পার্কের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সেলিম খান সুরাট্টি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। —বিজ্ঞপ্তি