রাজধানীর আফতাবনগরের জহুরুল ইসলাম সিটিতে ব্যবসায় উন্নয়ন কেন্দ্র চালু করেছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি। সম্প্রতি কোম্পানির এমডি মোহাম্মদ শামছুল ইসলাম মতিঝিল শাখার অধীন এ কেন্দ্র উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জহুরুল ইসলাম সিটি সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী এবং ভাইস প্রেসিডেন্ট মো. সিরাজুল ইসলাম, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের হেড অব অপারেশন শীতল চন্দ্র সাহা, কোম্পানির হেড অব বিজনেস মাহবুবুর রশিদ আল-আমিন, মতিঝিল শাখার প্রধান সুরাইয়া ইয়াসমিন এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।