বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্যাটারি সমস্যা সমাধানে প্রতিবন্ধকতা বীমাকে জটিল করে তুলছে। ফলে ব্যাহত হচ্ছে নবায়নযোগ্য শক্তি দ্বারা চালিত গাড়ির সম্প্রসারণ পরিকল্পনা। সম্প্রতি যুক্তরাজ্যের বাজার পর্যালোনার মাধ্যমে এমনটাই জানিয়েছে ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান দ্যাটচ্যাম। খবর রয়টার্স।
গবেষণা প্রতিষ্ঠানটির ভাষায়, একদিকে ব্যাটারির পুনঃসংস্কারের ব্যয় অত্যধিক, অন্যদিকে এ-সংক্রান্ত পরিষেবা পাওয়া যথেষ্ট কঠিন। দুর্ঘটনার পর ব্যাটারি মেরামত করার জন্যও এখন পর্যন্ত পর্যাপ্ত সমাধান আসেনি। ফলে ইভি ব্যবহারকারী বীমা পরিষেবার অন্তর্ভুক্ত করার পরিকল্পনাকে ব্যাহত করবে। যুক্তরাজ্য সরকারের তহবিলে ইভি ও জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে ব্যয় ব্যবধান বের করার জন্য বিশেষ সংস্থাকে দায়িত্ব দেয়। ফলে তারা স্বল্প পাল্লার গাড়িগুলো অনেকটা বাধ্য হয়েই পরিত্যাগ করেন, যা ইভি ব্যবহারের পথে বড় ধরনের প্রতিবন্ধকতা আকারে দাঁড়িয়েছে। বিদ্যুচ্চালিত গাড়ির খরচের অর্ধেকই ব্যাটারির সঙ্গে সংশ্লিষ্ট। ব্যাটারি প্রতিস্থাপনের যে খরচ, তা এক বছরের পুরনো গাড়ি ক্রয়ের চেয়েও বেশি। দ্যাটচ্যামের গবেষণা প্রধান আদ্রিয়ান ওয়াটসন বলেছেন, বাইরে থেকে যতটা দেখা যাচ্ছে, বাস্তবতা তার চেয়ে বেশি জটিল।










