ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রংপুর জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রংপুরের প্রাইম মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এএমডি মুহাম্মদ কায়সার আলী, ডিএমডি মিফতাহ উদ্দীন ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. এম কামাল উদ্দীন জসীম।  সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রংপুর জোনপ্রধান আবুল লাইছ মোহাম্মাদ খালেদ। সম্মেলনে ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এএম শহীদুল এমরানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।