অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়োজনে শুদ্ধাচার কর্মপরিকল্পনার আওতায় অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসির সিইও মো. আফজাল করিম। যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। এ সময় অন্যদের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা ছাড়াও অংশীজনরা উপস্থিত ছিলেন।