দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৫তম এজিএম গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ডা. এইচবিএম ইকবাল। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবালসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যদের মধ্যে বিএইচ হারুন, আবদুস সালাম মুর্শেদী এমপি, শফিকুর রহমান, জামাল জি আহমেদ, নাহিয়ান হারুন, শায়লা শেলী খান, স্বতন্ত্র পরিচালক নব গোপাল বণিক, কাইজার এ চৌধুরী, এমডি ও সিইও মোহাম্মদ আবু জাফর, কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন এফসিএস এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডাররা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভায় ১২.৫০% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।
প্রিমিয়ার ব্যাংকের ১২.৫০% নগদ লভ্যাংশ অনুমোদন
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৫তম এজিএম গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।










