অফিশিয়াল সরবরাহকারী হিসেবে মার্কিন স্পোর্টসওয়্যার জায়ান্ট নাইকির সঙ্গে চুক্তি করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। এর মাধ্যমে দেশীয় প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে কয়েক দশকের সম্পর্কের অবসান ঘটছে। নতুন চুক্তি অনুসারে, ২০২৭-৩৪ সাল পর্যন্ত ডিএফবির সব স্পোর্টসওয়্যার সরবরাহ করবে নাইকি। ১৯৫৪-২০১৪ পর্যন্ত চারটি বিশ্বকাপ জয়ের সময়ে জার্মান খেলোয়াড়দের গায়ে ছিল অ্যাডিডাসের জার্সি। এ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি শেষ হবে ২০২৬ সালে। পরের বছর থেকে জার্মান দলের জার্সিতে দেখা যাবে নাইকির লোগো। খবর ও ছবি রয়টার্স
অ্যাডিডাসকে সরিয়ে জার্মান ফুটবল দলের অফিশিয়াল পার্টনার নাইকি
অফিশিয়াল সরবরাহকারী হিসেবে মার্কিন স্পোর্টসওয়্যার জায়ান্ট নাইকির সঙ্গে চুক্তি করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।










