ক্রিসলারের মালিকানাধীন গাড়িনির্মাতা প্রতিষ্ঠান স্টেলান্টিস ধর্মঘটরত ইউনাইটেড অটো ওয়ার্কার্সকে (ইউএডব্লিউ) নতুন প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে ১৯ দশমিক ৫ শতাংশ মজুরি বৃদ্ধি এবং শ্রমিকদের কর্মঘণ্টায় পরিবর্তন আনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি রয়েছে বিক্রয়োত্তর যন্ত্রাংশ প্লান্টগুলো একত্র করা ও পরিপূরক কর্মী সংখ্যা বাড়ানো। ইউএডব্লিউর প্রেসিডেন্ট শন ফাইন বলেন, ‘‌ˆস্টলান্টিস প্রাথমিকভাবে ১৭ দশমিক ৫ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব করেছে।’ ডেট্রয়েটে চলমান ধর্মঘটের ফলে তিনটি অটোমেকার কারখানা ফোর্ড, জেনারেল মোটরস (জিএম) ও স্টেলান্টিসের কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। রয়টার্স