বৃহত্তর পরিসরে গ্রাহকদের সর্বোত্তম ও আধুনিক সেবা প্রদানে গতকাল দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির মিরপুর সেকশন-১ শাখা নতুন ঠিকানায় (রবিউল প্লাজা, তৃতীয় তলা, প্লট নং শি-১/খ, রোড নং ১, সেকশন-১, মিরপুর) উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর আনুষ্ঠানিকভাবে এ স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ড কমিশনার আবুল কাশেম মোল্লা, ডিএনএস গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন ডিপজল এবং রাতাসা গ্রুপের পরিচালক শাহনেওয়াজ সাবি বিন আওয়াল।
প্রিমিয়ার ব্যাংকের মিরপুর সেকশন-১ শাখা নতুন ঠিকানায়
বৃহত্তর পরিসরে গ্রাহকদের সর্বোত্তম ও আধুনিক সেবা প্রদানে গতকাল দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির মিরপুর সেকশন-১ শাখা নতুন ঠিকানায় (রবিউল প্লাজা, তৃতীয় তলা, প্লট নং শি-১/খ, রোড নং ১, সেকশন-১, মিরপুর) উদ্বোধন করা হয়েছে।










