এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মনজুলা মোরশেদসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অন্য সদস্যরা। অনুষ্ঠানে তারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান।

ব্র্যাক ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সব গ্রেডেই কর্মীদের পদোন্নতি দেয়া হয়েছে, যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মেধা বিকাশ এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার প্রতিশ্রুতির প্রতিফলন।

পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘পারফরম্যান্স-ড্রিভেন প্রতিষ্ঠান হিসেবে আমরা সহকর্মীদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ এবং তাদের পরিশ্রমকে যথাযথভাবে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক ধারাবাহিকভাবে এমন একটি উচ্চ দক্ষতাভিত্তিক কর্মসংস্কৃতি গড়ে তুলছে, যা ব্যক্তিগত ও সামষ্টিক সাফল্য—উভয়কেই সমানভাবে এগিয়ে নিয়ে যায়।