বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) যৌথ উদ্যোগে জেলা পর্যায়ে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে রংপুর জেলায় আয়োজন হয়েছে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স’। রোববার সকালে রংপুর নগরীর পর্যটন মোটেলে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আকবর আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসি কমিশনার ড. রুমানা ইসলাম। প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম মোহাম্মদ, শফিউল আজম ও উপপরিচালক জিয়াউর রহমান। —বিজ্ঞপ্তি
বিএসইসি ও বিএএসএমের উদ্যোগে রংপুরে বিনিয়োগ শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) যৌথ উদ্যোগে জেলা পর্যায়ে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে










