বীমা কোম্পানিটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫ সালের আর্থিক বিবরণী এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত মূল্যায়নের ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে। এ অর্জন প্রতিষ্ঠানটির সুদক্ষ ব্যবস্থাপনা, শক্তিশালী আর্থিক ভিত্তি, পর্যাপ্ত সলভেন্সি মার্জিন, সন্তোষজনক তারল্য এবং দায় পরিশোধের সক্ষমতার স্বীকৃতি।
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স জানিয়েছে, বীমা গ্রাহক, পৃষ্ঠপোষক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং পরিচালনা পর্ষদের সহযোগিতা ও দিকনির্দেশনার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোম্পানির আশা ভবিষ্যতেও গ্রাহক, শেয়ারহোল্ডার ও অন্যান্য অংশীজনের ব্যবসায়িক সহযোগিতা, সমর্থন এবং মূল্যবান পরামর্শ অব্যাহত থাকবে।










