এর মাধ্যমে গ্রাহকরা এখন সরাসরি ব্যাংকিং চ্যানেলে জীবন বীমা সেবা গ্রহণ করতে পারবেন। সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কাযক্রমের উদ্বোধন করা হয়।
ইবিএল গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ উদ্যোগ বাংলাদেশের ব্যাংকিং ও বীমা খাতের মধ্যে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা আর্থিক অন্তর্ভুক্তিকে বিস্তৃত করবে এবং গ্রাহকদের জন্য বীমা সেবাকে আরো সহজলভ্য করবে।
ব্যাংকাস্যুরেন্স উদ্যোগের লক্ষ্য হলো গ্রাহকদের জন্য সহজলভ্য আর্থিক সুরক্ষা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি সমন্বিত আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রকে আরো শক্তিশালী করা। ইবিএলের শক্তিশালী ব্যাংকিং প্লাটফর্ম এবং শান্তা লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা বিষয়ে দক্ষতার সমন্বয়ে এ অংশীদারত্ব ব্যক্তি ও পরিবারের আর্থিক পরিকল্পনার সুযোগকে আরো সম্প্রসারণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার, প্রধান তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা জাহিদুল হক, হেড অব লাইয়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক এবং হেড অব ব্যাংকাস্যুরেন্স অ্যান্ড স্টুডেন্ট ব্যাংকিং মো. রাকিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে শান্তা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে ছিলেন পরিচালক আরিফ খান ও এম আনিসুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা নাফিস আখতার আহমেদ এবং উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার খুরশেদ কাইসার প্রমুখ।










