সৌদি আরবের শিল্পোৎপাদন সূচকে (আইপিআই) সামান্য কমা সত্ত্বেও গত বছরের তুলনায় মে মাসে উৎপাদন কার্যক্রম ১০ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের মে মাসের আইপিআই এপ্রিলের তুলনায় ১ দশমিক ২ শতাংশ কমেছে। তেল উৎপাদন কমানোর কারণে মে মাসে সৌদি আরবে খনির কার্যক্রম ৫ দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের শুরু থেকে আইপিআই নিম্নমুখী প্রবণতায়। অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ মে মাসে বছরওয়ারি ১২ শতাংশ বেড়েছে। সামগ্রিকভাবে আইপিআই এপ্রিলের তুলনায় ৩ দশমিক ১ শতাংশ কমেছে। পূর্ববর্তী প্রতিবেদনগুলোয় নির্মাণ ও পর্যটন খাতের প্রবৃদ্ধিতে সৌদি আরবে জ্বালানি তেলবহির্ভূত ব্যবসায়িক কার্যক্রমে উল্লেখযোগ্য সম্প্রসারণের পূর্বাভাস ছিল। সৌদি আরবের জন্য পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) জুনে ৫৯ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে, যা শক্তিশালী সম্প্রসারণের ইঙ্গিত দেয়। আরব নিউজ