এ অংশীদারত্বের আওতায় আবাসন ও অর্থায়ন সেবাকে একই প্লাটফর্মে এনে গ্রাহকদের জন্য একটি সমন্বিত সমাধান নিশ্চিত করা হবে। আইপিডিসি ফাইন্যান্সের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি এক অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম ও এসইএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আউয়াল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
এ অংশীদারত্বের আওতায় এসইএলের নির্বাচিত আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পের ক্রেতারা বিশেষ বুকিং অফার, সম্পত্তির মূল্যে বিশেষ সুবিধা, প্রতিযোগিতামূলক সুদের হারে গৃহঋণ এবং ঋণ প্রসেসিং ফিতে বিশেষ ছাড়সহ বিভিন্ন সুবিধা পাবেন। পাশাপাশি গ্রাহকদের জন্য আরো সহজ ও কার্যকর সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে ডিজিটাল প্রচারণা ও বিপণন কার্যক্রম পরিচালনা করবে। এ উদ্যোগের ফলে সম্পত্তি নির্বাচন থেকে শুরু করে গৃহঋণের অর্থায়ন পর্যন্ত পুরো প্রক্রিয়াটি আরো সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত হবে। একই সঙ্গে গ্রাহকরা একটি সমন্বিত প্লাটফর্মের মাধ্যমে আবাসন ও অর্থায়ন সংক্রান্ত সেবা গ্রহণের সুযোগ পাবেন।
আইপিডিসি ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘এসইএলের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে বিশ্বস্ত আর্থিক সেবা ও মানসম্পন্ন আবাসনকে একত্র করে আমরা গ্রাহকদের জন্য আরো সহজ, নির্ভরযোগ্য ও কার্যকর গৃহঋণ সেবা নিশ্চিত করতে চাই।’
এসইএলের এমডি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘আবাসন খাতে আমাদের অভিজ্ঞতা এবং আইপিডিসির অর্থায়ন সক্ষমতার সমন্বয়ে গ্রাহকরা আরো সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্যভাবে নিজস্ব বাড়ি কেনার সুযোগ পাবেন। আমরা বিশ্বাস করি, এ সহযোগিতা দেশের আবাসন খাতের টেকসই বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের হেড অব মর্টগেজ (রিটেইল বিজনেস) মেহেদী মাহমুদ খান ও হেড অব হোম লোন সেলস (মেট্রো) মো. ইমরান হোসেন। এছাড়া এসইএলের পক্ষে ছিলেন অ্যাডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রহমান।










