সপ্তাহে ৬০০ কোটি দিরহাম বা ১৬০ কোটি ডলার মূল্যের লেনদেন রেকর্ড করেছে দুবাইয়ের রিয়েল এস্টেট খাত। ৮ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে এ লেনদেন হয়েছে বলে জানিয়েছে দুবাই ল্যান্ড ডিপার্টমেন্ট। ল্যান্ড ডিপার্টমেন্টের তথ্যমতে, ১ হাজার ৮৯২টি লেনদেন হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় লেনদেনটি ছিল পাম জুমেইরাহ ভিলার বিক্রিসংক্রান্ত। ভিলাটি ২০ কোটি ২০ লাখ দিরহাম বা ৫ কোটি ৫০ লাখ ডলার মূল্যে বিক্রি হয়েছে। আর ১৫২টি প্লট বিক্রি হয়েছে ৮৪ কোটি ৩৫ লাখ ৭০ হাজার দিরহাম (২৩ কোটি ডলার) এবং ১ হাজার ৭৪০টি অ্যাপার্টমেন্ট ও ভিলা বিক্রি হয়েছে ৪০৪ কোটি দিরহামে (১২০ কোটি ডলার)। এছাড়া শীর্ষ তিনটি জমি বিক্রির মধ্যে আল থানায়াহ ফোর্থের একটি প্লট ৫ কোটি ৮৬ লাখ ৩০ হাজার দিরহামে, আল সাতোয়াতে ৫ কোটি ৮২ লাখ ৫০ হাজার দিরহামে এবং ওয়াদি আল সাফাতে প্লট বিক্রি হয়েছে ৪ কোটি ২০ লাখ দিরহামে। ১৫ কোটি ৫১ লাখ ৮০ হাজার দিরহাম (৪ কোটি ২০ লাখ ডলার) মূল্যের ৪৮টি বিক্রয় নিয়ে এ সপ্তাহের সবচেয়ে বেশি লেনদেনের রেকর্ড করেছে আল হেবিয়া ফিফথ। অ্যারাবিয়ান বিজনেস
সাড়ে ৫ কোটি ডলারে বিক্রি হলো পাম জুমেইরাহ ভিলা
সপ্তাহে ৬০০ কোটি দিরহাম বা ১৬০ কোটি ডলার মূল্যের লেনদেন রেকর্ড করেছে দুবাইয়ের রিয়েল এস্টেট খাত।










