সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির নতুন প্রডাক্ট ‘মুদারাবা ইন্টারন্যাশনাল টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট’-এর ওপর সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এমডি ও সিইও জাফর আলম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন শাখা-উপশাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চুয়ালি এ ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।