এর মাধ্যমে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে শীর্ষস্থান অধিকার করেছে এনএসইউ। একই অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এনএসইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
টিএইচইর র্যাংকিংয়ে ৩৬টি দেশ ও অঞ্চলের মোট ৯২৯টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়। শিক্ষাদান, গবেষণা, জ্ঞানের বাস্তব প্রয়োগ এবং আন্তর্জাতিক সংযোগ—এ প্রধান সূচকগুলোর ওপর ভিত্তি করে ১৮টি মানদণ্ডে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করা হয়েছে।










