আগস্টে মিসরের বার্ষিক মূল্যস্ফীতি নতুন রেকর্ড তৈরি করেছে। জুলাইয়ের ৩৬ দশমিক ৫ থেকে বেড়ে দেশটির মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৪ শতাংশে। উচ্চ খাদ্যমূল্যের প্রভাব পড়েছে মূল্যস্ফীতির সূচকে। খবর দ্য ন্যাশনাল নিউজ।
আগস্টে সবজির দাম সর্বোচ্চ ২২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। নাঈম ব্রোকারেজের মতে, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির প্রধান কারণ উৎপাদন খরচ বৃদ্ধি। সংস্থাটি বলছে, আগস্টের মূল্যস্ফীতি তাদের পূর্বাভাসকৃত ৩৭ দশমিক ৬ শতাংশ থেকে কিছুটা নিচে ছিল। মাসিক ভিত্তিতে জুলাইয়ে দেশটির মূল্যস্ফীতির হার ১ দশমিক ৯ থেকে সামান্য কমে ১ দশমিক ৬ শতাংশে ঠেকেছে।










