প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে পেরোল চুক্তি সই করেছে এবি আর-মাসাফি গ্রুপ। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রাইম ব্যাংকের এএমডি ফয়সাল রহমান ও ডিএমডি মো. নাজিম এ চৌধুরী এবং এবি আর-মাসাফি গ্রুপের এমডি মোহাম্মদ সাইফুল হুদা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস ও হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ এবং এবি আর-মাসাফি গ্রুপের জিএম (হেড অব অ্যাকাউন্টস) মো. আনোয়ার হোসেন ও ডিজিএম (হেড অব কমার্শিয়াল) মোহাম্মদ ওবায়দুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।