পানিপ্রবাহ কমে যাওয়ায় কয়েক মাস ধরে পানামা খাল দিয়ে দিনে ২২টি জাহাজ চলাচল করতে পারছে। স্বাভাবিক সময় ৩৮টি জাহাজ চলাচল করে। পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে, নভেম্বরে প্রত্যাশিত বৃষ্টি হওয়ায় পানিপ্রবাহ বেড়েছে। জানুয়ারিতে জাহাজ চলাচলের সংখ্যা ২৪টিতে উন্নীত করা হবে। সংখ্যাটি সামান্য হলেও হুথি হামলায় সুয়েজ খাল এড়ানোর ঘোষণার পর জাহাজ কোম্পানিগুলোর কাছে তা সুসংবাদ বয়ে এনেছে। দি ইকোনমিক টাইমস