সম্প্রতি রাজধানীর প্রগতি ইন্স্যুরেন্স ভবনে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন। প্রগতি ইন্স্যুরেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় কোম্পানির পরিচালক খলিলুর রহমান, এমএ আউয়াল, সাইদুর রহমান, নাসির লতিফ, এমএ মালেক, নাহরীন ইয়াহিয়া, তাজোয়ার মোহাম্মাদ আউয়াল, সৈয়দ মোহাম্মদ জান ও ফরিদা আক্তার এবং স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম ও উপদেষ্টা মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন প্রগতি ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ মোস্তবা; উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মেজর (অব.) সাদাত মো. মুসা; প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) অমর কৃষ্ণ শীল; অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মো. নাসির উদ্দিন এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী।










