গ্রীষ্মকালীন ভ্রমণের জন্য সাশ্রয়ী টিকিটের ঘোষণা দিয়েছে ইতিহাদ এয়ারওয়েজ। গত ৩ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভ্রমণে এ ছাড় পাবেন পর্যটকরা। ১৫ জুন পর্যন্ত ছাড় মূল্যে সংগ্রহ করা যাবে ইকোনমি ও বিজনেস ক্লাসের টিকিট। বেশকিছু গন্তব্যের জন্য নির্ধারিত ছাড় সুবিধা থাকবে। ওমানের মাসকট ভ্রমণের জন্য ইকোনমি শ্রেণীর ভাড়া ২৯৫ আমিরাতি দিরহাম, যেখানে বিজনেস ক্লাসের ভাড়া ৯৯৫ দিরহাম। ইস্তানবুল ও প্যারিসের ইকোনমি ক্লাসের ভাড়া যথাক্রমে ৮৯৫ ও ২৭৯৫ দিরহাম। অন্যান্য গন্তব্যের মধ্যে আছে মিউনিখ, জুরিখ, জেনেভা, আমস্টারডাম, মিলান, কাসাব্লাঙ্কা, ডাবলিন ও শিকাগো। ইতিহাদ এয়ারওয়েজের জ্যেষ্ঠ কর্মকর্তা অরিক দে বলেন, ‘‌অনেকেই এখন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি উদযাপনের বিষয়ে পরিকল্পনা নেননি। আমরা চেষ্টা চালাচ্ছি, তাদের ছুটিকে উপভোগ্য এবং বাসা থেকে দূরে গিয়ে উদযাপনের সুযোগ তৈরি করে দেয়ার।’ অ্যারাবিয়ান বিজনেস