বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সীমান্ত ব্যাংক পিএলসির অর্থায়নে এবং পরিবেশবাদী সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গের সার্বিক ব্যবস্থাপনায় মানিকগঞ্জের পদ্মা নদীতীরবর্তী হরিরামপুর উপজেলার যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় সীমান্ত ব্যাংকের চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আজিজুল হক, যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, হরিরামপুর শ্যামল নিসর্গের সভাপতি ওয়াহিদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।