রাশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বেড়েছে। অক্টোবরে টানা দ্বিতীয় মাসের মতো উত্তোলন বাড়াতে সক্ষম হয়েছে তেলসমৃদ্ধ দেশটি। খবর অয়েলপ্রাইসডটকম।

গত মাসে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন আগের মাসের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বাড়ে। উত্তোলনের পরিমাণ দাঁড়ায় দৈনিক ১ কোটি ৮ লাখ ৪৩ হাজার ব্যারেলে। রাশিয়ান জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর মধ্যে কনডেনসেট উত্তোলন করা হয় দৈনিক আট-নয় লাখ ব্যারেল। মূলত জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক ও ওপেক নিয়ে গঠিত ওপেক প্লাসের জ্বালানি তেল উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত থেকে সরে আসার অংশ হিসেবেই উত্তোলন বাড়ছে বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্টরা। রাশিয়ার প্রত্যাশা, আগামী বছরের মে মাসের মধ্যে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন মহামারীপূর্ব অবস্থায় ফিরে যাবে।