বিক্রি কমায় ১ হাজার ৯০০ কর্মী ছাঁটাই করবে শিশুদের খেলনাসামগ্রী তৈরিকারী প্রতিষ্ঠান হ্যাসব্রো। বৈশ্বিক ২৯ শতাংশ কর্মীকমানোর ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। হ্যাসব্রো জানায়, জানুয়ারির মধ্যে এক হাজার পূর্ণকালীন কর্মীকে বিদায় করে দেয়া হবে। এদের ৮০০ জনকে এরই মধ্যে ছাঁটাই করা হয়েছে। যদিও প্রতিষ্ঠানটি ২০২২ সালে ৬ হাজার ৪৯০ জনকে নতুন নিয়োগ দিয়েছে। রয়টার্স