যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ডের এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে নগদ। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলকের হাতে এ পুরস্কার তুলে দেন মাস্টারকার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিথিরা। নগদের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার সিহাব উদ্দীন চৌধুরী, চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ, চিফ ডিজিটাল অফিসার শ্যামল বি. দাস, হেড অব প্রডাক্ট ডেভেলপমেন্ট গোলাম জামিল আহমেদ ও হেড অব বিজনেস প্লানিং সিরাজুস সালেকিন।
মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ : নগদ
যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ডের এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে নগদ।










