ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) গতকাল ‘পোস্ট বাজেট ২০২৪-২৫’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন হা-মীম গ্রুপের এমডি এ কে আজাদ এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিপিডির ডিস্টিংগুইশড ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. সালমা করিম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মুসা। এছাড়া আলোচনায় অংশ নেন আরএপিআইডির চেয়্যারমান ড. মোহাম্মাদ আব্দুর রাজ্জাক, সাবেক সচিব (ফাইন্যান্স) মাহবুব আহম্মেদ এবং ইউআইইউর ডিপার্টমেন্ট অব ইকোনমিক্সের প্রধান অধ্যাপক ড. মোহাম্মাদ ওমর ফারুক।—বিজ্ঞপ্তি
ইউআইইউতে পোস্ট বাজেট আলোচনা অনুষ্ঠিত
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) গতকাল ‘পোস্ট বাজেট ২০২৪-২৫’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।










