চরাঞ্চলের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে একযোগে কাজ করছে আইএফআইসি ব্যাংক পিএলসি ও সুইস কন্টাক্ট বাংলাদেশ। এর অংশ হিসেবে সম্প্রতি সুইস কন্ট্যাক্টের আওতাভুক্ত মেকিং মার্কেটস ওয়ার্ক (এমফোরসি) প্রকল্পের সঙ্গে যৌথভাবে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালন করেছে আইএফআইসি ব্যাংক। ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও এমফোরসি প্রকল্পের সরকারি লিয়াজোঁ বিষয়ক উপদেষ্টা সুধাংশু শেখর বিশ্বাসের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) মধুসূদন বণিক। বিশেষ অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংকের এমডি সৈয়দ মনসুর মোস্তফা।