এ লক্ষ্যে সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের (ডিপিডিটি) সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। ডিআইইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে।

ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে ডিপিডিটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি ছিলেন। এছাড়া অধিদপ্তরের পরিচালক ড. অশোক কুমার রায় ও উপপরিচালক মো. হাবিবুর রহমান এবং ডিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমআর কবিরসহ উপ-উপাচার্য, ডিন ও বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক ও গবেষণা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ডিপিডিটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং ডিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এমআর কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ডিপিডিটির মহাপরিচালক ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সমন্বয়ের মাধ্যমে বাস্তবমুখী ও বাণিজ্যিকভাবে কার্যকর পেটেন্ট উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া অধিদপ্তরের পরিচালক পেটেন্টের গুরুত্ব তুলে ধরে শিল্পমুখী উদ্ভাবনে জোর দেন। উপপরিচালক তার উপস্থাপনায় পেটেন্ট ফাইলিংয়ের পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরেন। পাশাপাশি টিআইএসসি (টিস্ক) প্রতিষ্ঠা-সংক্রান্ত এমওইউর মাধ্যমে প্রাপ্ত সুবিধাগুলো সম্পর্কেও আলোকপাত করেন।

অনুষ্ঠানে ডিআইইউ উপাচার্য ড. এমআর কবির পেটেন্টের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, ‘ডিআইইউ সবসময় বাস্তবমুখী গবেষণাকে প্রাধান্য দিয়ে থাকে।’