যুক্তরাষ্ট্রের বাজারে মডেল ওয়াইর দাম বাড়াচ্ছে টেসলা। মঙ্গলবার কোম্পানিটির ওয়েবসাইটে এ তথ্য উঠে এসেছে। টেসলা বলছে, মডেল ওয়াই বিদ্যুচ্চালিত গাড়িটির (ইভি) মূল্য ২৫০ ডলার বাড়ানো হচ্ছে। এতে জনপ্রিয় ইভিটির মূল্য দাঁড়াচ্ছে ৪৭ হাজার ৭৪০ ডলার। তবে অন্যান্য সব ভেরিয়েন্টের দাম যুক্তরাষ্ট্রে অপরিবর্তিত। ১৯ এপ্রিলে যুক্তরাষ্ট্রে সর্বশেষ দাম কমিয়েছিল ইলোন মাস্ক নেতৃত্বাধীন কোম্পানিটি। এর পর থেকে মডেল ওয়াইর জন্য তৃতীয় দফা দাম বাড়ানো হলো। মে মাসে মডেল এস, এক্স ও ওয়াই গাড়ির দাম একক শতাংশীয় অংকে বাড়িয়েছে। টেসলা বিক্রি বাড়াতে জানুয়ারি থেকে বিশ্বব্যাপী দাম কমিয়েছে। সিইও মাস্ক তখন বলেছিলেন, কোম্পানিটি বিক্রয়ের স্বার্থে লাভ ছেড়ে দিতে ইচ্ছুক ছিল। তবে যেখানে সম্ভব, দাম বাড়ানোর দিকেও মনোযোগ দিয়েছে। অবশ্য মঙ্গলবারের মূল্যবৃদ্ধির পরও ১৯ এপ্রিলের আগের মূল্যের চেয়ে মডেল ওয়াইর দাম এখনো ৪ দশমিক ৫ শতাংশ কম। রয়টার্স