মহান বিজয় দিবস উপলক্ষে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে ‘রূপায়ণ বিজয় আলো ২০২৫’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপায়ণ লেক ক্যাসেল কনডোমিনিয়াম প্রজেক্টে গতকাল দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (সেলস) মো. সাদ্দাম হোসেন। এ সময় রূপায়ণ লেক ক্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম ও রূপায়ণ হাউজিং এস্টেটের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম তারেক উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন কোম্পানির বসুন্ধরা জোনাল হেড টারজান চৌধুরী, ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের আব্দুল আউয়াল রবি এবং ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিংয়ের নূর হোসেন ও আব্দুর রহমান মিরাজসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে সহযোগী হিসেবে যুক্ত ছিল টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। —বিজ্ঞপ্তি
রূপায়ণ লেক ক্যাসেলে বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান
মহান বিজয় দিবস উপলক্ষে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে ‘রূপায়ণ বিজয় আলো ২০২৫’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।










