আইএফআইসি ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী ‘জাল নোট শনাক্তকরণ এবং এর প্রচলন প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রংপুরের একটি স্থানীয় মিলনায়তনে এ কর্মশালাটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের নির্বাহী পরিচালক মো. রুহুল আমিন। এ সময় রিসোর্স পারসন হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. গোলাম মহিউদ্দিন সরকার এবং যুগ্ম পরিচালক (ক্যাশ) মো. আব্দুল মতিন সরকার।