আগামী বছর যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন আরো বাড়তে পারে বলে পূর্বাভাস মিলেছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে প্রাকৃতিক সম্পদটির চাহিদা ও সরবরাহের ক্ষেত্রে যে ভারসাম্যহীনতা বিরাজ করছে তা উৎপাদন বাড়াতে ভূমিকা রাখবে। বলেও মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে গ্যাসের দাম যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ সূচক স্পর্শ করতে পারে বলে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। খবর ওয়েল প্রাইস ডটকম।

অন্যদিকে চলতি বছরের শীত মৌসুমে বিশ্বব্যাপী গ্যাস সরবরাহ অনেকটা কমে আসবে বলেও উল্লেখ করা হয় সেই প্রতিবেদনে। রয়টার্সের কলাম লেখক জন ক্যাম্প জানান, এর ফলে আগামী বছর মার্কিন গ্যাসের সরবরাহ প্রবৃদ্ধির আকার অনেকাংশেই বাড়বে। লুইজিয়ানাভিত্তিক হেনরি হাব ভবিষ্যৎ বাজারমূল্য অনুযায়ী ২০২৩ সালের জানুয়ারিতে সরবরাহকৃত প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ ডলার ১৫ সেন্ট, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় কম। বর্তমানে হেনরি হাবেরয সরবরাহকৃত প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট গ্যাসের মূল্য ৫ ডলার সমপরিমাণ।

রয়টার্সের কলাম অনুসারে গ্যাসের এমন উচ্চমূল্য আগামী কয়েক মাসে আরো বেশি গ্যাসকূপ খননে উৎসাহিত করবে। ফলে ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে এবং বিশেষ করে তৃতীয় প্রান্তিকে গ্যাসের উৎপাদন অধিক হারে বৃদ্ধি পাবে। উৎপাদনের উচ্চমাত্রার ফলে এ সময়ে এশিয়া ও ইউরোপে গ্যাস রফতানির পরিমাণও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।