মধুমতি ব্যাংক পিএলসির ৭৮তম পর্ষদ সভা গতকাল অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর, ভাইস চেয়ারম্যান শেখ সালাহ্ উদ্দিন এমপি, নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন, সালাউদ্দিন আলমগীর, শাহানা ইয়াসমিন, সুলতানা জাহান, এ মান্নান খান, ফেরদৌসি ইসলাম, দিদারুল আলম, তানভীর আহমেদ মোস্তফা এবং ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম অংশ নেন।—বিজ্ঞপ্তি