সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। এ বিষয়ে নির্দেশনা দিয়ে নতুন বাণিজ্য আইন প্রবর্তন করা হবে। সম্প্রতি এমনটাই জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। খবর নিক্কেই এশিয়া।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ই-কমার্স ব্যবসায়ীরা পণ্যের মানের তুলনায় মাত্রাতিরিক্ত দাম রাখছেন। অফলাইন বাজারের কারণে তাদের কার্যক্রম হুমকি হয়ে উঠেছে। বর্তমান বাণিজ্য নীতিমালায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেচাকেনা নিয়ে কোনো ধারা নেই। বাণিজ্য প্রতিমন্ত্রী জেরি সামবুয়াগা বলেছেন, ‘‌সামাজিক যোগাযোগমাধ্যম ও সামাজিক ব্যবসাকে এক করে ফেলা যাবে না। বিদ্যমান বাণিজ্য নীতিমালা পর্যবেক্ষণের অধীনে রয়েছে। শিগগিরই নতুন আইনের মাধ্যমে এটা নিষিদ্ধ করা হবে।’ 

ইন্দোনেশিয়ার জনসংখ্যা ২৭ কোটি। গত বছরে দেশটিতে ৫ হাজার ২০০ কোটি ডলারের ই-কমার্স লেনদেন হয়েছে। দেশটির ই-কমার্স খাত ২০২৫ সালের মধ্যে ৯ হাজার ৫০০ কোটি ডলারে দাঁড়াবে।