গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রোটন চলতি বছরের প্রথমার্ধে গাড়ি বিক্রিতে রেকর্ড সাফল্য অর্জন করেছে। গত জুনে কোম্পানিটি ১৪ হাজার ৩৫১ গাড়ি বিক্রি করেছে অভ্যন্তরীণ ও বিদেশী বাজারে। বছরের প্রথমার্ধে মোট বিক্রয় ছিল ৭৭ হাজার ৩২১টি। সেদিক থেকে বার্ষিক ২৮ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে প্রতিষ্ঠানটি। সার্বিকভাবে অটোমোটিভ বাজার ৯ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি দেখেছে এ বছর। গত জুনে প্রোটনের বাজার শেয়ার আনুমানিক মোট ৬১ হাজার ৯০০ ইউনিটের মধ্যে প্রায় ২৬ দশমিক ২ শতাংশ ধরা হয়েছে। প্রোটন সাগা, প্রোটন এক্স নাইনটি, প্রোটন পারসোনা, প্রোটন এক্স ফিফটি ও প্রোটন এক্সোরাসহ বেশ কয়েকটি প্রোটন গাড়ির মডেল বিক্রয়ের ক্ষেত্রে নিজ বিভাগে কর্তৃত্ব ধরে রেখেছে। নতুন ও ব্যয়বহুল প্রতিদ্বন্দ্বীদের থেকে প্রতিযোগিতা থাকা সত্ত্বেও প্রোটন পারসোনা ৭৯ দশমিক ৪ শতাংশের বিক্রি বাড়াতে সক্ষম হয়েছে। প্রোটন এক্স ফিফটি মালয়েশিয়ার সর্বাধিক জনপ্রিয় এসইউভি কোম্পানি হিসেবে তার অবস্থান এখনো বজায় রেখেছে। বছরের প্রথমার্ধে প্রোটন কোম্পানি অটোমোটিভ বাজারে শক্তিশালী উপস্থিতি প্রমাণ করেছে। ফ্রি মালয়েশিয়া টুডে
প্রথমার্ধে বিক্রির রেকর্ড প্রোটনের
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রোটন চলতি বছরের প্রথমার্ধে গাড়ি বিক্রিতে রেকর্ড সাফল্য অর্জন করেছে।










