আইপিডিসি প্রীতির পার্টনার হিসেবে ইউনাইটেড হাসপাতালকে যুক্ত করার লক্ষ্যে আইপিডিসি ফাইন্যান্স ও ইউনাইটেড হসপিটাল লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইপিডিসির প্রীতির হেড ফারজানা আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ (প্রডাক্ট অ্যান্ড পার্টনারশিপ) মনিকা কবির, আইপিডিসি প্রীতির অফিসার তানজিয়া তানজিম, ইউনাইটেড হাসপাতালের জেনারেল ম্যানেজার (কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) ডা. মো. ফজলে রাব্বী খান প্রমুখ উপস্থিত ছিলেন।