দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিভিন্ন দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে। এশিয়ার দেশ জাপানও এতে প্রভাবিত হয়েছে। দেশটিতে গত বছরের তুলনায় চলতি বছর গৃহস্থালি ব্যয় উল্লেখযোগ্য হারে কমেছে। জুলাইয়ে ব্যয় ৫ শতাংশ কমেছে, যা দুই বছরের মধ্যে সবচেয়ে বেশি। সম্প্রতি দেশটির সরকারি তথ্যসূত্রে এ বিষয়টি জানা গেছে। জাপানের অভ্যন্তরীণ বিষয় ও যোগাযোগ বিভাগ জানায়, জুলাইয়ে দুই বা তার বেশি সদস্যের পরিবার গড়ে ২ লাখ ৮১ হাজার ৭৩৬ ইয়েন ব্যয় করেছে, যা টানা পাঁচ মাস ধরে নিম্নমুখী। জাপান টুডে
জাপানে গৃহস্থালি ব্যয় কমেছে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিভিন্ন দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে।










