প্রতিকূল পরিস্থিতির জেরে যুক্তরাষ্ট্রের বীমা সংস্থা ট্রান্সআমেরিকার সঙ্গে ২০০ কোটি ডলারের চুক্তি বাতিল করেছে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)। ২০১৮ সালে স্বাক্ষরিত ১০ বছরের চুক্তি অনুসারে সমন্বিত প্লাটফর্মে এক কোটিরও বেশি পলিসি ডিজিটাল করার লক্ষ্যে সংস্থাটি ট্রান্সআমেরিকার সঙ্গে কাজ শুরু করে। চুক্তি বাতিলের পর জীবন বীমা, অবসর গ্রহণ, বিনিয়োগ সমাধানসহ পলিসিগুলো একটি নতুন পরিষেবার মডেলে স্থানান্তর করা হবে, যার জন্য প্রায় ৩০ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে টিসিএস। রয়টার্স