এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ মার্চ) নগরীর বৌয়াকুড় মোড়ে নতুন আউটলেটের ওপেনিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্নোটেক্স গ্রুপের পরিচালক মোশাররফ হোসেন, স্নোটেক্স গ্রুপের উপপরিচালক মো. ফয়েজুর রহমান নূরী, সারা লাইফস্টাইলের ডিজিএম ও হেড অব অপারেশনস শাকিব আহসান, এজিএম অপূর্ব গোস্বামী এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ফারাজ হোসেন রুম্মানসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে স্নোটেক্স গ্রুপের পরিচালক মোশাররফ হোসেন বলেন, ‘দেশের বাজারে এমন একটি ব্র্যান্ড গড়ে তোলার লক্ষ্য নিয়েই সারা লাইফস্টাইলের যাত্রা শুরু হয়েছে, যেখানে গ্রাহকরা একই সঙ্গে কোয়ালিটি, আধুনিক ডিজাইন এবং বিশ্বাসযোগ্যতা পাবেন। নরসিংদীতে নতুন শোরুমে আমরা স্থানীয় গ্রাহকদের এমন একটি কেনাকাটার অভিজ্ঞতা দিতে চাই, যেখানে থাকবে যত্ন, স্টাইল এবং আস্থার সমন্বয়।’ মানসম্পন্ন পণ্য ও সাশ্রয়ী মূল্যই ক্রেতাদের এখানে আকৃষ্ট করবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি পণ্যের মান বজায় রাখতে কঠোর কোয়ালিটি কন্ট্রোল এবং গ্রাহকদের সর্বোত্তম সেবা দেয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, ‘নরসিংদীর মানুষের মধ্যে ব্র্যান্ডেড পণ্যের প্রতি আগ্রহ ও চাহিদা রয়েছে। এটাকে সামনে রেখেই এখানে নতুন ব্র্যান্ড শোরুম চালুর উদ্যোগ নেয়া হয়েছে।’

সাশ্রয়ী মূল্যে আধুনিক ও টেকসই শীতবস্ত্র, বিশেষ করে স্টাইলিশ জ্যাকেটের জন্য সারা লাইফস্টাইল এরই মধ্যে দেশজুড়ে একটি নির্ভরযোগ্য নাম। দেশীয় ঐতিহ্য ও আধুনিক ট্রেন্ডের সমন্বয়ে তরুণ পেশাজীবী, শিক্ষার্থী ও পরিবারের জন্য ফ্যাশনেবল পোশাক সরবরাহে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখছে।

নতুন আউটলেটে পুরুষ, নারী ও শিশুদের জন্য দৈনন্দিন ব্যবহার, উৎসব ও মৌসুমি চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের পোশাকের বিশাল সমাহার রয়েছে। ক্রেতাদের পরিবারবান্ধব কেনাকাটার অভিজ্ঞতা দিতে আউটলেটটিতে একটি ‘কিডস প্লে জোন’ চালু করা হয়েছে।

এছাড়া সারা লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’-এর তরুণদের জন্য আধুনিক ডিজাইনের পোশাক কালেকশনও এ আউটলেটে পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে ১৭টি আউটলেট ও শক্তিশালী ই-কমার্স প্লাটফর্মে সম্প্রসারণ সারা লাইফস্টাইলের গুণগত মান, সাশ্রয়ী মূল্য এবং উদ্ভাবনী ফ্যাশনের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।