ব্যবসায় বিশেষ সাফল্য ও কার্ড ইস্যু ও অ্যাকোয়্যারিংয়ের নানান ক্ষেত্রে উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ মাস্টারকার্ড থেকে এবার পাঁচটি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর এফ হোসেনের হাতে অ্যাওয়ার্ডগুলো তুলে দেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান। অ্যাওয়ার্ডগুলো হলো এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ডমেস্টিক), এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ইন্টারন্যাশনাল), এক্সিলেন্স ইন মাস্টারকার্ড মাস্টারকার্ড কন্ট্যাক্টলেস (ইস্যুয়িং), এক্সিলেন্স ইন মাস্টারকার্ড কন্ট্যাক্টলেস (অ্যাকোয়্যারিং) এবং এক্সিলেন্স ইন মাস্টারকার্ড পিওএস অ্যাকোয়্যারিং বিজনেস।
মাস্টারকার্ডের পাঁচটি অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক
ব্যবসায় বিশেষ সাফল্য ও কার্ড ইস্যু ও অ্যাকোয়্যারিংয়ের নানান ক্ষেত্রে উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ মাস্টারকার্ড থেকে এবার পাঁচটি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ব্র্যাক ব্যাংক।










