২০২৭ সালের মধ্যে ভারতে কম খরচে উড়ন্ত ট্যাক্সি সেবা দেবে স্কাইড্রাইভ ও সুজুকি মোটর। ভারতে ট্যাক্সি রাইডের মতো ভাড়া নেয়ার কাজটা সহজলভ্য করতে কাজ করছে জাপানি এ দুই কোম্পানি। স্কাইড্রাইভের সিইও তোমোহিরো ফুকুজাওয়া সম্প্রতি জানিয়েছেন, গাড়ির সংখ্যা বৃদ্ধি, তীব্র যানজট ও বায়ুদূষণের কারণে ভারতীয় রাস্তার অবস্থা দ্রুত তাদের ধারণক্ষমতার কাছাকাছি চলে আসছে।”ফলে উড়ন্ত গাড়িই হবে এ দেশের জন্য উপযুক্ত। উড়ন্ত গাড়ির ফি ভারতীয় ট্যাক্সি ভাড়ার সঙ্গে মোটামুটি সংগতিপূর্ণ হবে। প্রতি কিলোমিটারে ব্যয় করতে হবে প্রায় ১-২ ডলার।