নববর্ষের তিনদিনের ছুটিতে চীনে পর্যটন খাতে আয় বেড়েছে। গত বছরের তুলনায় পর্যটকদের সংখ্যা বাড়ায় খাতটিতে আয়ের উল্লম্ফন দেখা গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নববর্ষের ছুটির প্রথম দিন থেকে এ পর্যন্ত চীনে অভ্যন্তরীণ পর্যটকদের সংখ্যা গত বছরের তুলনায় ১৫৫ শতাংশ বেড়েছে। এ বছর ছুটির প্রথম দিনে দেশটির অভ্যন্তরীণ ভ্রমণে বের হয়েছে প্রায় ১৩ কোটি ৫০ লাখ পর্যটক। এতে দেশটির পর্যটন আয় বেড়ে হয়েছে ১ হাজার ১২৩ কোটি ডলার। চীনের পরিবহন নেটওয়ার্কের এক তথ্যে বলা হয়েছে, চলতি বছর নববর্ষ উদযাপনে ছুটির প্রথম দিন দেশটির অভ্যন্তরে ভ্রমণকারীর সংখ্যা ছিল ১২ কোটি ৮০ লাখ, যা ২০২৩ সালের তুলনায় ৭৮ দশমিক ৪ শতাংশ এবং ২০২২ সালের তুলনায় ৩৩ দশমিক ১ শতাংশ বেশি। পরিবহনের পাশাপাশি দেশটিতে রেল ও উড়োজাহাজেও ছিল পর্যটকদের ভিড়। এ বছর রেলপথে পর্যটকদের সংখ্যা গত বছরের তুলনায় ১৭৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে উড়োজাহাজে ভ্রমণকারীদের সংখ্যা বেড়েছে ১৪০ দশমিক ৩ শতাংশ। রয়টার্স
নববর্ষের ছুটিতে চীনের পর্যটন আয় বেড়েছে
নববর্ষের তিনদিনের ছুটিতে চীনে পর্যটন খাতে আয় বেড়েছে। গত বছরের তুলনায় পর্যটকদের সংখ্যা বাড়ায় খাতটিতে আয়ের উল্লম্ফন দেখা গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










